
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি:-খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ তিনটি পদে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। মুসল্লিদের সম্মতিক্রমে সভাপতি পদে মো. নুরুজ্জামান কিসলু, সম্পাদক পদে বি. এম. আফজাল হোসেন এবং কোষাধ্যক্ষ পদে জি. এম. মামুন পারভেজের নাম ঘোষণা করা হয়।শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর মসজিদের ইমাম, খতিব ও মুসল্লিদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমাম ও খতিবের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিনটি পদে নাম ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটির অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।ঘোষিত কমিটি আগামী তিন বছর মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার বি. এম. আইয়ুব আহমেদ, রঘুনাথপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বি. এম. আজম, বিএনপি নেতা বি. এম. সামিউল, মো. ইনামুল মল্লিক, মাস্টার মো. মনিরুল বিশ্বাস, মো. কাদের বিশ্বাস, মো. জসিম বিশ্বাস, মো. সোহাগ বিশ্বাস, বি. এম. মেজবাহ উদ্দিনডিএল, মো. জাহাঙ্গীর, মো. শহিদ বিশ্বাস, গাজী মো. শাহাবুদ্দিন, মো. সুরাফ খা,মো মনিরুল মল্লিক, মো. জহুরুল ইসলাম গাজী, মো. আলাউদ্দিন গাজী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।নতুন কমিটির কাছে মুসল্লিদের প্রত্যাশা, মসজিদের উন্নয়ন, ধর্মীয় পরিবেশ বজায় রাখা এবং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনায় তারা কার্যকর ভূমিকা রাখবেন।
