খুলনা, বাংলাদেশ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

বাগেরহাটে মোড়লগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় সাড়ে ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ভুক্তভোগী পরিবারের।

[ccfic]

নিজস্ব প্রতিনিধী খুলনাঃ- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২ নং পঞ্চকরণ ইউনিয়নের চক কুমারিয়া জোলা এলাকায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর রাত ১১টা থেকে ২৩ অক্টোবর ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে এ অগ্নিসংযোগ ঘটায় বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় সাড়ে ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।এ ঘটনায় অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. খান মুজিবুর রহমানের কন্যা এবং এলএলবি ২য় বর্ষের ছাত্রী মেহবুবা আক্তার মুনমুন বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা যায়, চক কুমারিয়া জোলা সাকিনে অবস্থিত তাদের নিজস্ব ০৫টি সেমিপাকা দোকানঘর দীর্ঘদিন যাবত ভাড়া দেওয়া ছিল। ২২ অক্টোবর রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর ২৩ অক্টোবর ভোর চারটার দিকে মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। কচুয়া থেকে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৫টি দোকানের ভেতরে থাকা মালামাল ও দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের মালামাল বাবদ আনুমানিক ১৫ লাখ টাকা, ঘরের মূল্য সাড়ে ৭ লাখ টাকা এবং ভাড়াটিয়া দোকানদারদের ক্যাশে থাকা ২ লাখ টাকাসহ মোট ২৪ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সকলের অগোচরে পেট্রোল ঢেলে এই নাশকতামূলক অগ্নিকাণ্ড ঘটিয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে জায়গা ও দোকান দখল এবং চাঁদা দাবি নিয়ে পূর্বে শত্রুতা ও হুমকি-ধামকির ঘটনা ঘটেছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে বলে বাদী এজাহারে শঙ্কা প্রকাশ করেছেন।এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঠিক রহস্য উন্মোচন এবং জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT