খুলনা, বাংলাদেশ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ

[ccfic]

 

মোঃ শফিয়ার রহমানপাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – খুলনার পাইকগাছা জনতা ব্যাংক শাখায় গ্রাহকসেবা নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে। টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন কাজে দীর্ঘক্ষণ অপেক্ষা এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকদের কেউ কেউ।সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) ক্যাশ কাউন্টারের কর্মকর্তা অনুপ বিশ্বাসের বিরুদ্ধে এক গ্রাহককে সেবা না দিয়েই মধ্যাহ্নভোজে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগকারী গ্রাহক কবিরের ভাষ্য, দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি সেবা নিতে কাউন্টারে অপেক্ষা করছিলেন। অন্য এক গ্রাহকের কাজ শেষ করে টাকা নির্ধারিত স্থানে রাখলেও তাঁর কাজটি সম্পন্ন না করে কর্মকর্তা চলে যান। এতে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেও সেবা পাননি তিনি ভুক্তভোগীর অভিযোগ, অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব এমন কাজের জন্যও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মধ্যাহ্নভোজের বিরতির পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানার কথা বলা হয়েছে। কোনো গ্রাহকের সঙ্গে এমন আচরণ করা যাবে না বলেও জানানো হয়েছে।এদিকে, ব্যাংকটিতে সেবার মান নিয়ে আরও কয়েকজন গ্রাহকের অসন্তোষের অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগের যথাযথ নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।অভিযোগের বিষয়ে জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT