খুলনা, বাংলাদেশ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলকরার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :- আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশ ও র‍্যালি সফল করার লক্ষ্যে কেশবপুর পৌর ও থানা যুবদলের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর-২৬) বিকেলে কেশবপুর পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে এবং কেশবপুর পৌর যুবদলের সদস্য সচিব মেহেদি বিশ্বাস-এর পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আশরাফুল কবির সুমন।

এ সময় আরো বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহসিন আলী মুকুল, সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান শিপন, মেহেদি হাসান হিমেল, রাসেল বাবু, বিল্লাল হোসেন, সবুজ আরমান, তরিকুল ইসলাম, আতাউর রহমান, নয়ন হোসেন, নাজমুল বিশ্বাস, জাহিদ হাসান, সাদ্দাম বাবু, এনামুল, শেখ শাজাহান প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদ হাসান এবং যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সোহেল রানা সবুজসহ পৌর ও থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সভায় আগামী ২৭ অক্টোবরের যুবসমাবেশ ও র‍্যালিকে সফল, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত করে তুলতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। যুবদলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
ছবিঃ২৫/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT