
এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতিও অপহরণ প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলেন ঈদগাঁও থানা পুলিশ। অপরাধীদের আস্তানা ও লুকিয়ে থাকার সুযোগ বন্ধ করতে সড়কের দুপাশের জঙ্গল পরিষ্কারের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহায়তায় জঙ্গল পরিষ্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।জঙ্গল পরিস্কার অভিযানে অংশ নেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার, ঈদগাঁওয়ের ইউপি সদস্য আব্দুল হাকিম,নুরুল কবির,হামিদসহ বিপুল সংখ্যক স্থানীয় সচেতন নাগরিক এই পরিষ্কার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় ওসি নিজ হাতে জঙ্গল পরিস্কার করেন।অপরাধীদের আস্তানা নির্মূল,ডালার সড়কের দুই পাশের জঙ্গল ঘন হওয়ায় অপরাধীরা সেখানে ওত পেতে থাকতো,পথচারী ও যানবাহন থামিয়ে ডাকাতি বা অপহরণের মতো অপরাধ সংঘঠিত করতো। জঙ্গল পরিষ্কারের ফলে অপরাধীদের লুকিয়ে থাকার জায়গা নষ্ট হবে।নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ: সড়কটি দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ এবং চালকদের মনে দীর্ঘদিনের যে আতঙ্ক ছিল,সেটি দূর হবেও রাতের বেলাতেও নিরাপদ যাতায়াত সম্ভব হবে।জনগণের সচেতনতা বৃদ্ধি, পুলিশ ও সাধারণ মানুষের এই যৌথ উদ্যোগের ফলে এলাকায় অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে।ইউপি সদস্য নুরুল হাকিম জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাঁও থানা পুলিশ ও স্থানীয় এলাকার যৌথ উদ্যোগে জঙ্গল পরিস্কার করা হয়েছে। সড়ককে অপরাধমুক্ত রাখতে এটি সময়যোগী সিদ্ধান্ত। যার ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন বহুজন।
