
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-দীর্ঘকাল নীবর থাকার পর ফের নতুন রুপে চাঙাভাব ফিরছেন শেখ রাশেল স্মৃতি সংসদ, কক্সবাজারের সাংগঠনিক নানান কার্যক্রম। জানা যায়,শেখ রাশেল স্মৃতি সংসদ,কক্সবাজার জেলা শাখা ২০০৭ সালে স্থাপিত হয়েছে। এটিই বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও সমাজ কল্যান বিষয়ক সংগঠন। একসময়ের চাঙা থাকা সংগঠনটি মাঝপথে তাদের সাংগঠনিক কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছিল। ২০২৪ সালের (৫ আগষ্ট) সরকার পতনের পরবর্তীতে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। সে থেকেই দীর্ঘ দুইবছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে নিস্ক্রিয় ছিলো। সংগঠনের দায়িত্বশীল সূত্র মতে, মাসাধিক ধরে পুনরায় নব আঙ্গিকে শেখ রাশেল স্মৃতি সংসদ, জেলায় নিস্ক্রিয় সাংগঠনিক কার্যক্রমকে সক্রিয় করণে আলোচনার মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা কমিটি শক্তিশালী করতে তৃনমুলে দক্ষতা সম্পন্ন কর্মীদেরকে দায়িত্ব প্রদান করা হচ্ছে। সে সাথে জেলার আওতাধীন ৮টি উপজেলা শাখা গঠনের লক্ষে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন জেলা পযার্য়ের দায়িত্বশীল টেকনাফ,রামু,কক্সবাজার সদর,পেকুয়া, মহেশখালী,চকরিয়া এবং ঈদগাঁও উপজেলায় জননেত্রী শেখ হাসিনার বিশস্ত কর্মীদের নিয়েই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে উখিয়া উপজেলা কমিটি ঘোষনা করে জেলাজুড়ে সর্বত্রই প্রশংসিত হয়েছেন জেলা সভাপতি আবু বক্কর ছিদ্দিক,সাধারণ সম্পাদক অলি উল্লাহ সিকদার আকাশ। আরও জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারে শেখ রাশেল স্মৃতি সংসদের কার্য ক্রম সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী চোখে পড়ছেন। দীর্ঘদিন পর হলেও সংগঠনটির সাংগঠনিক কার্য ক্রম নতুনভাবে চাঙা হওয়ায় কর্মীদের মাঝে চাঙাভাব বিরাজ করছে। বেশ উৎফুল্ল হন তারা।সংগঠন সাধারণ সম্পাদক অলি উল্লাহ আকাশ জানান,সংগঠনের নীতি নির্ধারক, সিনিয়রদের সাথে আলাপের মাধ্যমে নিস্ক্রিয় সংগঠন সক্রিয় করনের পরিকল্পনা করছি। সাথে জেলা কমিটি নবায়ন করার প্রক্রিয়াও চলমান।
