খুলনা, বাংলাদেশ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত।

[ccfic]

 

মোঃ শফিয়ার রহমানপাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এক্সক্লুসিভ ডিস্ট্রিউটার মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশন এর বার্ষিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শনিবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনি সহ অত্র অঞ্চলের রিটেইলার ব্যবসায়ীদের নিয়ে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরিয়ম ট্রেড কর্পোরেশন এর স্বত্বাধিকারীরা আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ্ব মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এডভোকেট ইদ্রিসুর রহমান মন্টু, আলহাজ্ব হাবিবুর রহমান। শাহ সিমেন্ট এর অফিসার এসএম বায়েজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন রহমান, এডভোকেট নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্ট এর অফিসার নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ। অনুষ্ঠানে প্রায় একশো ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। যাদের মধ্যে ব্যবসায়ীক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সেরা ১৩ জন ব্যাবসায়ী কে মোটরসাইকেল ও ফ্রিজ সহ বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের মাঝে শাহ সিমেন্ট এর সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশন এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন গুণগত মানের ধারাবাহিকতা ও গ্রাহকদের আস্থাই শাহ সিমেন্টের দীর্ঘদিনের মূল ভিত্তি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে শাহ সিমেন্ট সবসময় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বক্তারা আরো বলেন দেশের মানুষ আস্থা রেখেছে বলেই শাহ সিমেন্ট আজ নাম্বার ওয়ান খ্যাতি অর্জন করেছে। দেশের মেগা অবকাঠামো থেকে শুরু করে ব্যক্তিগত আবাসন গঠনে শাহ সিমেন্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মান নিশ্চিত করে আসছে। বিশ্বের সর্ববৃহৎ ভার্টিক্যাল রোলার মিল স্থাপনের মাধ্যমে শুধু শাহ সিমেন্ট নতুন উচ্চতায় যায়নি, বরং বাংলাদেশের শিল্পখাতকে বিশ্বমঞ্চে এক অন্যন্য সম্মান এনে দিয়েছে।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT