
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি। সাত্ত্বিক পূজা, শালীন আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি :শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দাকোপ উপজেলা যাত্রা শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক, শিক্ষক, সমাজ সংগঠক ও সংস্কৃতিকর্মী দেবব্রত সরদার।তিনি বলেন, সনাতন ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গার আবির্ভাব অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রতীক। মহিষাসুর বধের পৌরাণিক তাৎপর্য আমাদের শিক্ষা দেয়—অহংকার, হিংসা, বিদ্বেষ ও অসুরসুলভ প্রবৃত্তিকে পরাভূত করে সত্য, ন্যায় ও মানবতার পথে এগিয়ে যেতে হবে। “মনের অসুর বিনাশ হোক, জাগ্রত হোক শুভবোধ; ধর্মের আলোয় আলোকিত হোক মানবতা, সম্প্রীতি ও সহনশীলতার পথ।” একই সঙ্গে তিনি দুর্গাপূজার সকল সম্মানিত আয়োজক, কমিটির সদস্য ও ভক্তবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পূজা হোক সাত্ত্বিক, অনুষ্ঠান হোক শালীনতাপূর্ণ এবং প্রতিটি আয়োজন ধারণ করুক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতার মহিমা। ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রেখে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যেখানে ভক্তি, সংযম, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রাধান্য পায়। তিনি আরও বলেন, “ধর্ম যার যার, মানবতা সবার”— এই চেতনাকে হৃদয়ে ধারণ করে দুর্গোৎসব হয়ে উঠুক সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা, অসহিষ্ণুতার পরিবর্তে সহনশীলতা এবং বিভেদের পরিবর্তে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। পরিশেষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে শারদীয়া দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।শচীন্দ্র নাথ
