
চুকনগর প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মোড়ল
খুলনার চুকনগর বাজারে ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ওয়াশরুমের উদ্বোধন করেছে চুকনগর বাজার বণিক সমিতি। বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১৮ অক্টোবর চুকনগর বাজারে এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব মন্ডল, সংশ্লিষ্ট ইউপি সদস্য আলাউদ্দিন (মালী), সমিতির সহসভাপতি সার্জেন্ট মোঃ রবিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক বাবু দেব্রত রায়, সাংগঠনিক সম্পাদক শেখ মোসলে আক্তার লেলিন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বাবলু, দপ্তর সম্পাদক মোঃ অহিদুজ্জামান মিলন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম গাজী, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সদস্য শেখ কারিমুল ইসলাম, জামির হোসেন ও আবদুল হালিম মোড়ল এবং অফিস সচিব মোঃ আলী হোসেনসহ বাজারের গণ্যমান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীরা বলেন, বর্তমান বণিক সমিতির উদ্যোগে চুকনগর বাজারে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অতীতে এ ধরনের উন্নয়নমূলক কাজ তেমন একটা দেখা যায়নি। তাঁরা আশা প্রকাশ করেন, বর্তমান কমিটি ভবিষ্যতেও বাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা আরও বলেন, চুকনগর বাজারের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রেখে বাজারের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। স্থানীয় ব্যবসায়ীদের মতে, আধুনিক ওয়াশরুমটি চালু হওয়ায় বাজারে আগত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ উপকৃত হবেন। এ উদ্যোগ বাজারের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।
