
শচীন্দ্রনাথ মণ্ডল দাকোপ খুলনা প্রতিনিধি
খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আগামী ২২ অক্টোবর ২০২৬বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ রাখার লক্ষ্যে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)-এর উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য নির্ধারিত হেলিপ্যাডের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ল্যান্ডিং ও টেক-অফের সুবিধা, মাঠের সীমানা প্রাচীর, প্রবেশ ও প্রস্থান পথ এবং চারপাশের পরিবেশ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন।এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসএসএফের নির্দেশনামূলক নির্দেশনা অনুযায়ী জরুরি উদ্ধার ব্যবস্থা, ভিআইপি মুভমেন্ট এবং নিরাপত্তা বলয় গড়ে তোলার ব্যাপারে প্রাথমিক রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হচ্ছে। নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং এর আশেপাশের এলাকাগুলোতে ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা
তাং ১৯/১০/২৬
