
জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া, মাধবকাটি ও বিলপাটেলা এলাকার বিভিন্ন রাস্তা-ড্রেনের উন্নয়ন এবং অসহায় বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতা প্রদানে ভূমিকা রাখার কথা তুলে ধরে আবারও জনসেবায় যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুল গাফফার মোল্লা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।সোমবার বিকেলে মাধবকাটি পূর্বপাড়া মন্দির প্রাঙ্গণে এবং সন্ধ্যায় মাধবকাটি মন্দিরে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন আব্দুল গাফফার মোল্লা। এ সময় তিনি এলাকার মানুষের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলেন।মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমরেশ রায়, মাধবকাটি সার্বজনীন পশ্চিমপাড়া মাতৃমন্দিরের সভাপতি গোপাল চন্দ্র মণ্ডল, বিএনপি নেতা হাবিব গাজী, ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
