
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ার রংপুর গাজি,তলা প্রগতি সংঘ পূজা মন্দির প্রাঙ্গনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮ই অক্টোবর রবিবার রাত আটটায় স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশ সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠান মালায় ছিল শিল্পীদের গান নৃত্য এক অভিনয় আবৃত্তি কুইজ প্রতিযোগিতা সহ নানা ধরনের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দর্শনার্থী ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রতিযোগীদের মাঝে সমাজসেবক চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক অনুপম মল্লিক।সময় আরো উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি শ্রীকান্ত মন্ডল সম্পাদক সজীব বালা গতি সংঘের সভাপতি প্রবীর বৈরাগী কোষাধ্যক্ষ অভিজিৎ মন্ডল রানা বালা সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে গান নিত্য একক অভিনয় কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবক সাংবাদিক অনুপম মল্লিক।।
