খুলনা, বাংলাদেশ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  

কেশবপুর মাসুদ মেমোরিয়াল কলেজে নতুন পরিবহন সেবার উদ্বোধন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যশোরের কেশবপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজে যুক্ত হলো নতুন পরিবহন সেবা।সোমবার ০৫ অক্টোবর২৬) সকালে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই পরিবহন সেবার শুভ উদ্বোধন করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জি এম সাজ্জাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জি. এম সাজ্জাত হোসেন বলেন, “দূর-দূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে কলেজ কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো কলেজে উপস্থিতি নিশ্চিত করতে এই পরিবহন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর।”গভর্নিং বডির সভাপতি মোকসেদ আলম বলেন, “মাসুদ মেমোরিয়াল কলেজ শুধু একটি কলেজ নয়, এটি এই অঞ্চলের শিক্ষার বাতিঘর। নতুন বাস সার্ভিস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে। ভবিষ্যতে কলেজের উন্নয়নে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নতুন পরিবহন সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT