খুলনা, বাংলাদেশ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  

ধারাবাহিক অভিযানে সক্রিয় ঈদগাঁও প্রশাসন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মাদক ও বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন ঈদগাঁও উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এবং ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়মিতভাবে এসব কার্যক্রমে সক্রিয় থাকায় স্থানীয় পর্যায়ে প্রশাসন-পুলিশের তৎপরতা দৃশ্যমান হচ্ছে।সাম্প্রতিক সময়ে ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ উচ্ছেদ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে মাদক বিরোধী অভিযানে মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে কারাদণ্ডসহ অর্থদণ্ড ও দেওয়া হচ্ছে।এর পাশাপাশি ঈদগাঁও বাজার ও বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও নজরদারি বাড়ানো হয়েছে। সম্প্রতি কয়েকটি হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতও পরিবেশন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়।প্রশাসনের পাশাপাশি ঈদগাঁও থানা পুলিশও মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, নজর দারিসহ আইনগত কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসন ও পুলিশের সমন্বিত তৎপরতায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসাধারণের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচেতনতা বাড়ছে বলেও মনে করছেন স্থানীয়রা।স্থানীয় ও সচেতন মহলের প্রত্যাশা যে- মাদক, চাঁদাবাজি,কিশোর অপরাধ,অন্যান্য অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখা। নিয়মিত মাঠপর্যায়ের অভিযানসহ নজরদারি জোরদার করা হলে ঈদগাঁওকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সহজ হবে বলেও মন্তব্য করছেন তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT