
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও ইউনিয়ন পরিষদ উদ্যোগে অতিদরিদ্র দের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস’ (ইজিপিপি+) এর আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।৪ অক্টোবর সকাল দশটার ১৭ নাম্বর প্রকল্পের আওতায় ঈদগাঁও ইউনিয়ন ভোমরিয়া ঘোনা ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার দুইপাশের আগাছা পরিষ্কার ও মাটি দিয়ে রাস্তা সংস্কার কাজ শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধন ও কাজের পরিদর্শনে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহের। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
