খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  
  
  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন
  ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ আটক, জেলহাজতে এই মামলায় মোট ৫জন।
  ডুমুরিয়ার রংপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা

কেশবপুর-পাঁজিয়া সড়কে অসমাপ্ত ব্রিজ,চরম ভোগান্তিতে যাত্রী-চালকেরা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর-পাঁজিয়া গুরুত্বপূর্ণ সড়কের সদর ইউনিয়নের খতিয়াখালি-মাগুরাডাঙ্গা মাদ্রাসা এলাকায় ব্রিজ নির্মাণকাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পথচারী ও যানবাহনের চালকেরা। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও সড়কের ওই অংশ পুরোপুরি চলাচলের উপযোগী না হওয়ায় প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কেশবপুর-পাঁজিয়া সড়কটি উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এ পথে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু খতিয়াখালি-মাগুরাডাঙ্গা মাদ্রাসা এলাকায় ব্রিজের কাজ অসম্পূর্ণ থাকায় যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।বিশেষ করে ছোট যানবাহনের চালকদের ওই অংশ পার হতে গিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদেরও প্রতিদিন দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজের কাজ দ্রুত শেষ হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এলাকাবাসী। জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত নির্মাণকাজ শেষ করে সড়কটি স্বাভাবিক যান চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।এ বিষয়ে ব্রিজ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্সের মোঃ আব্দুল খালেক বলেন, “আমাদের প্রায় সব কাজ শেষ হয়েছে। শুধু এই অংশটুকু বাকি আছে। আজ লোক পাঠিয়েছি। এক-দুই দিনের মধ্যে বাকি কাজটুকুও শেষ করে দেব।”ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে অসমাপ্ত কাজ শেষ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT