
শচীন্দ্রনাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধিঃ
খুলনারদাকোপউপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালনা পৌরসভার সভাপতি কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ অক্টোবর শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মধ্যরাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আওয়ামী লীগের নেতার নাম মো. শফিকুল ইসলাম ওরফে আক্কেল আলী (৫৮)। তিনি দাকোপের চালনা পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি চালনা পৌরসভার আনন্দনগর গ্রামে।এসব তথ্য নিশ্চিত করেছেন দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ ব্যানার্জী।তিনি জানিয়েছেন, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুলসংলগ্ন সড়কের পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলায় শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
