খুলনা, বাংলাদেশ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  
  
  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন
  ডুমুরিয়ায় আওয়ামী লীগ নেতা সরদার আবু সালেহ আটক, জেলহাজতে এই মামলায় মোট ৫জন।
  ডুমুরিয়ার রংপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা

পাঁজিয়ায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূরবী খেলাঘর আসর পাঁজিয়া, কেশবপুর, যশোর এর আয়োজনে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।শণিবার(০৩ সেপ্টেম্বর-২৬) সকালে পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আব্দুল মজিদ বড়ভাই, পুরবী খেলাঘর আসরের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য নজরুল ইসলাম খান , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সহ সভাপতি লেখক ও গবেষক তাপস মজুমদার, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, উপজেলা খেলাঘর আসরের সহ-সম্পাদক এস,এম রবিউল আলম, মনোজ খেলাঘর আসরের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পূরবী খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল ও পূরবী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মহাদেব আঢ্য ও পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক জনাব নাসরিন সুলতানা লিপিসহ এস এম মাধ্যমিক বিদ্যালয়, সাতাইশকাঠি ব্রাক্ষণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী।মাধ্যমিক বিদ্যালয় ১৬ জন ছাত্র-ছাত্রী কবিতা আবৃতি সংগীত ও আলোচনা করে। তাদের প্রত্যেককে পুরস্কার স্বরূপ একটি করে বই প্রদান করা হয়।বক্তারা বলেন, দেশের অবক্ষয় মুক্ত করতে শিশু-কিশোরদের সমন্বয়ে পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ে তুলতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT