খুলনা, বাংলাদেশ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  খুলনার রূপসায় ৫৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
  ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা
  কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি
  তৃণমূল জাগপা’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছাঃ
  জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
  কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
  বর্তমান দেশের পরিস্থিতিতে ক্রসফায়ারের অনুমতি দেওয়া প্রয়োজন—অমিত তৃণমূল জাগপা প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মজলুম জনতার নেতা নিজামদ্দিন অমিত বলেন ,

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

[ccfic]

অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি

নিজ গ্রামের মাটির টানেই ১০ বছর ধরে মানুষের পাশে আছেন ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়নের কৃতী সন্তান এমবিবিএস ডাক্তার বিপ্লব রায়। ২০১৭ সাল থেকে সাড়াতলা বটতলা বাজারে নামমাত্র ভিজিটে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রতি মাসের প্রথম শুক্রবার অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন তিনি।থুকড়া আর-আর-জি-টি উচ্চ বিদ্যালয় ও সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের পাঠ শেষ করে কুমিল্লায় এমবিবিএস সম্পন্ন করেন ডাক্তার বিপ্লব রায়। পরে কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স, বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ এবং ইউএসটিসি, চট্টগ্রাম থেকে ফ্যামিলি মেডিসিনে ডিপ্লোমা অর্জন করেন।কর্মজীবনে ইস্টার্ন মেডিকেল কলেজ, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ ও খুলনা গাজী মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছেন; করোনাকালেও ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।১৮ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১টায়ও সাড়াতলা বটতলায় বসেছিল তার সেই মানবিকতার চেম্বার। স্থানীয়দের কাছে তাই বিপ্লব রায় শুধু একজন চিকিৎসক নন—নিজ গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এক পরিচিত মুখ, এক মধুর স্মৃতি ও আস্থার নাম।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT