খুলনা, বাংলাদেশ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

নির্মম নিয়তি,মা-বাবা হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে,তাঁদের সন্তান নিয়াজ মোর্শেদ ও মিমতাহ দাফন হয়ে গেলো। শেষবারের মতো ছেলেমেয়েদের মুখ দেখার সুযোগ হলনা তাঁদের।১২ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম কর্ণফুলী ক্রসিং এলাকায় মাইক্রোবাসও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই জন (ভাইবোন) নিয়াজ মোর্শেদ,মিমতাহ। তাঁদের মামা মো.ফেরদৌস আলম ফিরোজ ও মাইক্রো বাসের চালক মো.মুন্না নিহত হন।রবিবার রাত ৯টায় ঈদগাহ্ হাই স্কুল মাঠে ফের দৌস আলম ফিরোজ,নিয়াজ মোর্শেদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নানান শ্রেনীপেশার মানুষের ঢল নামে। পরবর্তীতে তাঁদের দাফন সম্পন্ন করা হয়। দুর্ঘটনায় নিহত মোর্শেদ ও মিমতার মা-বাবাও আহত হয়ে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় আদরের সন্তানদের জানাজা ও দাফনের সময় তাঁরা হাসপাতালে থাকায় শেষ বিদায়কালেও উপস্থিত হতে পারলনা। চট্টগ্রামের আগ্রাবাদের একটি ক্লাব থেকে মেঝ বোনের বিয়ে অনুষ্ঠানের আনন্দ শেষে নিজ ঘরে ফেরার পথে একই পরিবারের আপন ভাই-বোন সহ চারজনের প্রাণহানির ঘটনায় ঈদগাঁও জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। হতভাগা নববধু, বিয়ের দিনেই হারালেন ছোট ভাই- বোনকেও।নিহত ফিরোজের বাড়ী পোকখালীর গোমাতলী, মোর্শেদ-মিমতার ঈদগাঁওয়ের উত্তর মাইজ পাড়া আর মুন্নার বাড়ী ইসলামপুর এলাকায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT