খুলনা, বাংলাদেশ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পেশা ছিল মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। প্রতিদিন অসংখ্য যাত্রী কে গন্তব্যে পৌঁছে দিয়ে আবার ফিরতেন নিজের ঘরে। কিন্তু সেই মুন্নাকে আরেক গাড়িতে করে ফিরতে হলো নিজ বাড়ির পথেই নিথর দেহে।চট্টগ্রাম কর্ণফুলী ক্রসিং এলাকায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছে মাইক্রোবাসচালক মো:মুন্না। বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নে।শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী ক্রসিং এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীদের নিয়ে ঈদগাঁওর উদ্দেশে ফিরছিলেন চালক মুন্না। পথেই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রো বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হলে ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর ও একজনের মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে রয়েছেন চালক ইসলামপুরের মুন্নাও।যে মানুষটি জীবনের প্রতিটি দিন, মুহূর্ত অন্যের নিরাপদ যাত্রার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, শেষ যাত্রায় সেই মানুষটিই আর ফিরলেন না নিজের পায়ে হেঁটে। তাঁর ফেরার পথ এবার নীরব, গন্তব্য নিজের বাড়ি,তবে জীবিত নয়, নিথর দেহে।মুন্নার মৃত্যুতে তাঁর পরিবার,স্বজন ও পরিচিত জনদের মাঝে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কাছে তাঁর এই শেষ ফেরা যেন কোন ভাবেই মেনে নেওয়ার মতো নয়।একজন চালকের জীবন থেমে গেল কর্ণফুলীর সড়কে। প্রতিদিন যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া সেই মুন্না এবার নিজেই হয়ে গেলেন শেষ যাত্রার যাত্রী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT