খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাহ মডেল হাসপাতালের দুইজন নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার হাসপাতালের হলরুমে আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বিদায়।অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী,ম্যানেজার মাওলানা আবু বকরসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ গ্রহণ করেন।বক্তারা বিদায়ী দুই এইড নার্সের দীর্ঘদিনের কর্ম নিষ্ঠা,দায়িত্বশীলতা ও রোগীদের প্রতি মানবিক সেবার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ তৈরিতে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিদায়ী কর্মীরা ঈদগাহ মডেল হাসপাতাল পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মজীবনের স্মৃতিচারণ করেছেন।অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী দুই নার্সের হাতে প্রভিডেন্ট ফান্ডের চেক হস্তান্তর করা হয় এবং তাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শেষে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT