খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

কয়রায় পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০, আটক ৮ স্মার্টফোন

[ccfic]

কয়রা (খুলনা) প্রতিনিধি:আলামিন

খুলনার কয়রায় পুলিশের এক বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনসহ সর্বমোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়াড়িদের ব্যবহৃত ৮টি স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনা অনুযায়ী ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমির হামজা এবং কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। গত ৬ সেপ্টেম্বর কয়রা থানা পুলিশের একটি দল উপজেলার মদিনাবাদ ও ৫নং কয়রা এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তারকৃতদের পরিচয়:

​শ্যামনগর (সাতক্ষীরা) এলাকা থেকে: চকবেড়া গ্রামের মোঃ জাহিদ হাসান শেখ (২৪) ও আশিকুজ্জামান ওরফে আকাশ সরদার (২২) এবং খলিশাবুনিয়া গ্রামের মোঃ আশিক সরদার (২০)।

​কয়রা এলাকা থেকে: ৫নং কয়রার মোঃ ইব্রাহিম হোসেন (২৫), মোঃ জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মন্ডল (৩৫) এবং ৬নং কয়রার মোঃ রমজান হোসেন (২৯)।

​একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আরও ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের রুবেল সানা (৪৫) এবং মহারাজপুর গ্রামের মোঃ আজিজুল ইসলাম (৪৮)।

​এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অপরাধবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT