
- নিজস্ব প্রতিনিধি, খুলনা:২০০৯ সালে সংঘটিত খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ দল।জানা যায়, এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি দমন এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ২১:১৫ ঘটিকায় এসআরবি-৬ ও এসআরবি-৭ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কেএমপির সোনাডাঙা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার রায়ে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিমের পিতার নাম হোসেন আলী; তার বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার হাজী তমুজউদ্দীন রোড বাইলেন এলাকায়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
