খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-বৈধতা না থাকায় কক্সবাজারের ঈদগাঁওতে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার নামের একটি ক্লিনিককে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন ছাগল বাজার এলাকায় মো: মনজুর আলমের ভবনের ২য় তলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিম্নমানের চিকিৎসাসেবা দিয়ে আসছিল এ হাসপাতাল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।  অভিযানকালে উক্ত ক্লিনিকে কোন ব্যাক্তিকে পাওয়া যায়নি। অবৈধভাবে পরিচালিত ক্লিনিকে গর্ভবতী মহিলাদের চেক আপ করার সরঞ্জাম, ডেলিভারি করার সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার তাৎক্ষণিক জব্দসহ এবং উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।এছাড়াও ঈদগাঁও বাজারের  ফরাজি অটো রাইস মিলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় ঐ প্রতিষ্টানকে  তিন হাজার  টাকা অর্থদন্ড করা হয়। অভিযানে উপজেলার ইউইচএফপিও তার টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং জব্দকৃত সরঞ্জামাদী স্বাস্থ্য কমপ্লেক্সের জিম্মায় বুঝিয়ে দেয়া হয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ঈদগাঁও থানা পুলিশ, আনসার সদস্য ও গ্রামপুলিশ সদস্যদের একটি চৌকস টিম অভিযানে অংশ নেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মংচিংনু মারমা  বলেন, নানা অনিয়মের কারনে এবং অবৈধ কার্যকলাপের সত্যতা পাওয়ায় ক্লিনিকে গর্ভবতী মহিলাদের চেক আপ করার সরঞ্জাম, ডেলিভারি করার সরঞ্জাম এবং অক্সিজেন সিলিন্ডার  জব্দসহ এবং উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT