
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। ১১টি পদের বিপরীতে ইতোমধ্যে ২২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বিশেষ করে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সম্পাদক পদে একাধিক মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।তফসিল অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের দিনে সভাপতি পদে ২টি, সহসভাপতি পদে ২টি, সাধারণ সম্পাদক পদে ৪টি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১টি, সাংগঠনিক সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ৩টি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২টি এবং নির্বাহী সম্পাদক পদে ৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।পদভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের এ চিত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে নির্বাহী সম্পাদক পদে। এ পদে ৫টি এবং সাধারণ সম্পাদক পদে ৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রেসক্লাবের নেতৃত্ব নির্বাচন নিয়ে ততই বাড়ছে আলোচনা-উদ্দীপনা।নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৭ নভেম্বর মনোনয়নপত্র জমা, ৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা এবং ১২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জী ও এনামুল বাশার টিটো।এদিকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনের প্রাথমিক উত্তাপ ছড়িয়ে পড়েছে ডুমুরিয়া প্রেসক্লাবে। এখন মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
