খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজারসংলগ্ন পার্শ্ববর্তী ফসলি জমিতে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলী জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে পাচার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটিসহ তিনটি ডাম্পার জব্দ করা হয়।পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় গাড়ির মালিক তিনজনকে তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, তারেকুল ইসলাম,আবু তাহের ও মো. রিশান। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং পোকখালী ইউনিয়নের সচেতন জনসাধারণ সহযোগিতা প্রদান করেন।​উপজেলা প্রশাসন ঈদগাঁওবাসীর স্বার্থ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT