
অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা :-আসন্ন ডুমুরিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে আনন্দঘন পরিবেশে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।এ নির্বাচনে দৈনিক জন্মভূমির সাংবাদিক জি এম ফিরোজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ।নির্বাচনে তিনি সহকর্মী সাংবাদিকদের কাছে ভোট ও দোয়া কামনা করেছেন। বিজয়ী হলে ডুমুরিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নানামুখী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্রেসক্লাব গড়ে তুলতে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ডুমুরিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
