খুলনা, বাংলাদেশ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

[ccfic]

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও বাজার ও বাসস্টেশন এলাকায় তীব্র যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানের লক্ষে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে (৪ সেপ্টেম্বর) শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ডিসি সড়কের দুই পাশে অবস্থানকারী সকল ব্যবসায়ী,বাড়ির মালিক ও সর্বসাধারণকে নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পের কাজ দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সড়কের নির্ধারিত সীমানার মধ্যে থাকা সকল স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা, দোকানের বর্ধিত অংশ, সাইন বোর্ড এবং নির্মাণসামগ্রী আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেওয়া হবে।নির্ধারিত ১৫ দিন সময়সীমা পার হওয়ার পর উপজেলা প্রশাসন, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অভিযান কালে কোন অবৈধ স্থাপনা পাওয়া গেলে তা গুঁড়িয়ে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।পাশাপাশি সরকারি কাজে বাধা সৃষ্টি এবং অবৈধ দখলদারির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জেল-জরিমানা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান চলাকালীন কোন অবৈধ স্থাপনার ক্ষয়ক্ষতি হলে তার জন্য প্রশাসন বা সরকার কোনো ক্ষতিপূরণ দেবেনা।ঈদগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় এ মহৎ প্রকল্পটি বাস্তবায়নে এলাকার সকল ব্যবসায়ী ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT