খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যশোরের কেশবপুরে যাত্রা শুরু করেছে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অস্থায়ী কার্যালয়ে দীর্ঘ আলাপ-আলোচনার পর সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সভাপতি হিসেবে নজরুল ইসলাম, সহ-সভাপতি হারুন অর-রশীদ ও আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক রায়হান রনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব দায়িত্ব পেয়েছেন।এছাড়া সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া রিয়াদ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আল মামুন, সহ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইমান আলী, সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, সহ-ক্রীড়া সম্পাদক এনামুল কবির এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইয়াকুব আলী রিফাত নির্বাচিত হয়েছেন।কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান মিন্টু, পারভেজ, মাসুদ, আরাফাত, শিমুল হোসেন, মফিজুর রহমান, ইসমাইল হোসেন, নিশাত, তানজিম, ইমরান হোসেন, তবিবুর রহমান, নাইম হাসান, তাহিম, হেলাল, সাকিব হাসান, ইব্রাহিম হাসান বাপ্পি, তবিবুর রহমান, মুন্না হোসেন, আব্দুল্লাহ, তাজিম ও রিয়াদ হাসান।ক্লাবটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শহিদুজ্জামান শহীদ, মাহাবুব রহমান, নিজাম উদ্দিন, মাস্টার আতিয়ার রহমান ও আব্দুল সাত্তার।ক্লাবের উদ্যোক্তারা জানান, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করবে বলে বেলকাটি তারুণ্য ক্লাবের সদস্যবর্গরা অঙ্গিকারবদ্ধ হয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT