খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার
  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি শুভ-জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে সুনামগঞ্জ বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ট্রাফিক পয়েন্ট দিয়ে হুসেন বখত চত্বর ঘুরে শ্রী শ্রী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে গিয়ে চিএাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় মিলিত হয়।শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. কুশল রাজ পাল, ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,বর্তমান জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার প্রমুখ।  ভক্তরা বলেন,শান্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রুপে আর্বিভাব ঘটে এই ধারদামে। প্রায় ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাদামে এসেছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। তিনি যুগে যুগে এই ধরাদামে এসেছেন মানব কল্যাণে শান্তি প্রতিষ্ঠার জন্য এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মের অনুসারী ভক্তবৃন্দরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT