খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর 

[ccfic]

এম আবু হেনা সাগর,চুনতি :

 

সীরাতুন্নবী (সা:) তথা আল কুরআনের শিক্ষা ও মহানবী ( সা:) জীবনাদর্শ ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষে সর্বপ্রথম ১৯৭২ সালে পবিত্র রবিউল আউয়াল মাসে হযরত হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রাহ.আ.) সীরাতুন্নবী (স.) নামে ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলেের গোড়া পত্তন করেন। সেই থেকেই নিয়মিত এ মাহফিল প্রতিবছর সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।হয়রত শাহ সাহেব কেবলা ( রা:) কতৃক প্রবর্তিত সীরাত মাহফিল বিশ্বব্যাপী সুন্নাতের প্রচার,প্রসার ও প্রতিষ্ঠার লক্ষে জাগরণ মুখর একটি সুমহান কার্যকরী পদক্ষেপ। ১৯ দিন ব্যাপী স্থায়ী মাহফিলের অনুষ্ঠান সূচীর আলোচ্য বিষয়াদি পর্যালোচনা করলে এ সত্য পরিষ্কার হয়ে উঠবে। সীরত আরবী শব্দ এর অর্থ চরিত্র,জীবন ব্যবস্থা,জীবনের অবলম্বন, জীবন ব্যাপী ঘটনাবলী ইত্যাদি। এই মাহফিলে দিশেহারা তৌহিদী জনতা এক প্লাটফর্মে জড়ো হয়ে বিনা দ্বিধায় খোদাদ্রোহী মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ পায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ১৯ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলে সীরাতুন্নবী (সাঃ) এর প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলেমেদীন আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ ( রাহ.আ.) দক্ষিণ চট্টগ্রামের ইতিহাস প্রসিদ্ধ বুজুর্গানে দ্বীনের আবাস ভূমি চুনতি গ্রামে ১৯০৭ ইংরেজীতে এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ দারুল উলুম আলিয়া মাদ্রাসা এবং উপমহাদেশের বিখ্যাত কলিকাতা আলিয়া মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেন। তিনি ইলম,আমল,ইমান এবং ইবাদতের জন্য সবসময় আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করতেন।২০২৬ সালের ২৫ আগষ্ট থেকে ৫৬তম চুনতির ঐতিহ্য বাহী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী শুরু হয়েছে। প্রতিদিন বাদে আসর হতে বিভিন্ন বিষয় ভিত্তিক দেশের নামকরা ওয়ায়েজগন তাশরিফ পেশ করে যাচ্ছেন এই মাহফিলে। ১২সেপ্টেম্বর মাহফিলের সমাপনী দিনে সকাল ৯টা থেকে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে আলোচ্য সূচী অনু সারে। ঐদিন তাশরীফ পেশ করবেন ড. মাওলানা বি.এম মুফিজুর রহমান আজহারী,আলহাজ শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদবী,আলহাজ ড.মাওলানা আ.ফ.ম খালেদ হোসাইন, বিশেষ মেহমান হিসেবে থাকবেন চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, আলহাজ ড.হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি,আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল আমিন। খোতবায়ে ছদর, সমাপনী বক্তব্য, মিলাদ শরীফ, আখেরী মোনাজাত শেষে সালাতুল ফজর অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT