খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

অখিল বিশ্ব-ব্রক্ষান্ডের অধিনায়ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ আর্বিভাব তিথি ও প্রাণেশ্বরী রাধারানীর শুভ আর্বিভাব তিথি মহোৎসব উপলক্ষে সুনামগঞ্জ শহরের শ্রী শ্রী রাধাকৃষ্ণ (পশ্চিম নতুনপাড়া) মন্দির প্রাঙ্গণে এক চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫ শতাধিক হিন্দু শিশু শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। বৃহস্পতিবার সকাল ১১টায় আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি ও শ্রী অদ্বৈতভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা উপলক্ষে ১২দিনব্যাপী এই অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন, আন্তজার্তিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দীয় কমিটি প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত,সংগঠনেক সভাপতি মহানামব্রত চক্রবর্তী,সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেনশিপন পাল,শুভ দাস,সৌরব সরকার,কাব্য চন্দ,দিব্যমবিনয় রায়,গৌরব রায়,হ্রদয়,কৌশিক রায়,নিশা চন্দ,মাধুরী তালুকদার,সনি রায়,লিপি রায় ও অনিক প্রমুখ।নেতৃবন্দরা বলেন,শ্রীধাম বৃন্দাবন শ্রীরাধাকুন্ড তট নিবাসী ১০৮ পন্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজীর মহারাজের সুনামগঞ্জে আগমন উপলক্ষে এই সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এতে গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT