খুলনা, বাংলাদেশ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে একের ভেতর তিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা।সূত্র মতে, বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র, ঈদগাঁও উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঈদগাঁও। দূইটি ভবন না থাকায় জালালাবাদ ইউ নিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ দুটি ভবনের চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। জানা যায়,জালালাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলের লোক জন ছাড়াও পাশ্ববর্তী ঈদগড়,বাইশারীর অসংখ্য নারী-পুরুষরা চিকিৎসা সেবা নিতে আসছেন প্রতিনিয়ত। সকাল থেকে দুপুর পযন্ত চিকিৎসা সেবা নিচ্ছেন অসহায় ও হতদরিদ্র রোগীরা। ৪/৫ অভিজ্ঞ চিকিৎসকগণ প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। যার কারনে রোগীদের ভীড়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।স্বাস্থ্য কেন্দ্রের নার্স জানান,বিশাল এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসা রোগীদের সু-চিকিৎসার দিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তারগণ। সচেতন মহল জানান, বর্তমানে অসুস্থ রোগী,গর্ভবতী নারী,বয়স্ক ব্যক্তি ও জরুরী চিকিৎসাসেবার জন্য দূরবর্তী কক্সবাজার সদর হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময়,অর্থ ও দুর্ভোগ, সবকিছুর চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে গভীর রাতে জরুরী রোগী নিয়ে দূরপাল্লার পথ পাড়ি দিতে গিয়ে অনেক পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।জিয়া,আলমসহ রোগীও স্থানীয়রা জানান, একটি হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু ঈদগাঁও নয়, আশপাশের এলাকার মানুষও উন্নত চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি জরুরী স্বাস্থ্যসেবায় মৃত্যু ঝুঁকি ও দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হাসপাতাল নির্মানে দ্রুতগতিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT