
জি. এম. ফিরোজ ও অনুপম মল্লিক ডুমুরিয়া
‘সবুজায়ন আজ, সুন্দর আগামী’—এই স্লোগানকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় ৪ কিলোমিটার সড়কজুড়ে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে সোনামুখ স্মার্ট একাডেমি। সোমবার (৩১ আগস্ট) শাহপুর বাজার থেকে রঘুনাথপুর বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে সম্মিলিতভাবে এ কর্মসূচি শুরু হয়।সোনামুখ স্মার্ট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা জানান, সবুজ বনায়ন বৃদ্ধি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে তালগাছের বীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডুমুরিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের উদ্যোগকে স্থানীয়ভাবে একটি নতুন ও ব্যতিক্রমী পরিবেশবান্ধব কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।কর্মসূচির পরিচালনায় ছিলেন সোনামুখ স্মার্ট একাডেমির সাবেক পুলিশ কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক এ. এম. কামরুল ইসলাম। বিদ্যালয়ের পরিচালক হূসেইন আহমেদসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।এ সময় শিক্ষার্থীদের হাতে-কলমে বৃক্ষরোপণের পদ্ধতি, গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, শুধু বীজ রোপণ নয়, ভবিষ্যতে এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণেও তারা ভূমিকা রাখবেন।সোনামুখ স্মার্ট একাডেমির উদ্যোক্তারা বলেন, সবুজ বনায়ন ও প্রাকৃতিক জলবায়ুর ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বজ্রপাতের ঝুঁকি কমাতেও তালগাছের গুরুত্ব রয়েছে। তাই শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তারা আরও জানান, শাহপুর বাজার থেকে রঘুনাথপুর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় তালবীজ রোপণের এ কর্মসূচি অব্যাহত থাকবে। ডুমুরিয়া উপজেলার শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় এটি প্রথম দিকের একটি সম্মিলিত উদ্যোগ বলেও জানান আয়োজকরা।মূলমন্ত্র: ‘আদর্শ শিক্ষা, মানবিক দীক্ষা’। শিক্ষার পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়েই সোনামুখ স্মার্ট একাডেমির এ কার্যক্রম বলে জানান সংশ্লিষ্টরা।
