খুলনা, বাংলাদেশ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ-এর বৃক্ষরোপণ 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি  

যশোরের কেশবপুরে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় উজ্জ্বল স্মৃতি সংসদ এর পক্ষ থেকে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট-২৬) বিকেলে কেশবপুর বাহারুল উলুম কালিম মাদ্রাসা, আলতাপোল মিফতাউল উলুম মাদ্রাসা, জামিয়া মাদানিয়া কুশলদিয়া কওমি মাদ্র ঘোলাঘাটা ঈদগাহ ময়দান, গোলাঘাটা বায়তুন-নুর মাদ্রাসা ও এতিমখানা ও মজিদপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও মরহুম উজ্জ্বল এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জ্বল স্মৃতি সংসদ এর সভাপতি মাসুদ পারভেজ শহিদ।বৃক্ষরোপণ কর্মসূচি পালনের বিষয়ে সংগঠনের সভাপতি মাসুদ পারভেজ শহিদ বলেন, উজ্জ্বল স্মৃতি সংসদ একটি সামাজিক ও অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনের পক্ষ থেকে মরহুম উজ্জ্বল এর রুহের মাগফিরাত কামনায় এই বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এসব গাছ ভবিষ্যতে মানুষের উপকারে আসবে এবং মরহুমের জন্য সওয়াবের কারণ হবে। এছাড়াও সমাজের অসহায়, দুস্থ, গরীব মানুষের জন্য মানবিক দৃষ্টি কোণ থেকে আমাদের সংগঠনের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা সবাই মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।বৃক্ষরোপণ শেষে মরহুম উজ্জ্বল এর রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার হাফিজিয়া ও এতিমখানার হেফজ শিক্ষক হাফেজ আবুবকর সিদ্দিক।এসময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদ এর সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম, মনিরুল আলম লিপটন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, প্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সদস্য উজ্জ্বল ঘোষ, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT