খুলনা, বাংলাদেশ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
  কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সা: সম্পাদক আলীমের মৃত্যুতে স্মরণসভা
  বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা

সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থী এবং অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া শিক্ষক-কর্মচারীদের সম্মান জানানো এবং শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।রোববার (৩০ আগস্ট -২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সভাপতি মেহেরুন্নেসা মেরি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক।এ সময় উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত মোট ১৯ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মৃত্যুবরণ করা ৯ জন শিক্ষক-কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি অবসর নেওয়া জীবিত ১০ জন শিক্ষক-কর্মচারীকেও আনুষ্ঠানিকভাবে বিদায় ও সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মোট ৪৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের সবাইকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ১২ জন শিক্ষার্থী এ+ অর্জন করেছে। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT