খুলনা, বাংলাদেশ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ঈদগাঁওতে এবার রাত্রিকালীন লোডশেডিং,অতিষ্ঠ গ্রাহকরা 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে এবার দিনের চেয়ে রাত্রিকালীন তীব্র লোডশেডিং চলছে। ফলে অতিষ্ঠ হয়ে পড়েন নারী-পুরুষসহ শিশু কিশোরেরা। যার ফলে গ্রাহকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। জানা যায়, ঈদগাঁও উপজেলার পাড়া মহল্লাজুড়ে বিদ্যুৎ বিভ্রান্ট যেন চরমে। দেখার কেউ নেই। দিনের বেলায় স্বাভাবিক দেখা গেলেও রাত্রে লোডশেডিং থেমে নেই। গেল কদিন রাতের সময় বেশ কয়েক বার বিদ্যুৎ আসা যাওয়ার দৃশ্য চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিস গ্রাহকরা ঝাড়ছেন ক্ষোভ। লোডশেডিংয়ের কারনে বসতবাড়ীর ফ্রীজে রক্ষিত মাছ ও মাংসসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়। একদিকে মশার উপদ্রব, অন্যদিকে রাতের বেলায় লোডশেডিং দু-সনস্যায় সম্মুখীন পল্লী বিদ্যুৎতের গ্রাহক সমাজ। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্টের ফলে শিশুরা গরমে কান্নায় ভেঙ্গে পড়ার পাশাপাশি নারী-পুরুষ গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়েন। বিদ্যুৎ আসলেই ঘুম আসার মুহুর্তে আবারও চলে যায়। এমন অবস্থায় রাত পার করে গ্রামাঞ্চলে বসবাসরত লোকজন। চার্জিং ফ্যান দীর্ঘক্ষন স্থায়ী হয়না। গৃহবধূ ও গ্রাহকরা জানান, দিনের চেয়ে রাত্রিকালীন বিদ্যুৎ লোডশেডিং চলে।  নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী।কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঈদগাঁও জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) মো: আলমগীর কবির জানান, গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঈদগাঁও জোনাল অফিস এ বর্তমান পীক ডিমান্ড-২১ মেগাওয়াট। তার বিপরীতে বরাদ্দ ১২ মেগাওয়াট। লোডশেডিং ৯ মেগাওয়াট। ফলে লাইনে রাতের বেলা লোডশেডিং  হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT