খুলনা, বাংলাদেশ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ডুমুরিয়ায় ঘোনা রাজ একাদশের জয়, জমজমাট মিনি ফুটবল সেমিফাইনাল

[ccfic]

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়ায় পল্লী উন্নয়ন সংঘ আয়োজিত ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনার এ খেলায় কৃষ্ণনগর একাদশকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে ঘোনা রাজ একাদশ।শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলাকে ঘিরে মাঠে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। কানায় কানায় পূর্ণ মাঠে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো সময়জুড়ে উত্তেজনা বিরাজ করে। শেষ পর্যন্ত ঘোনা রাজ একাদশের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।খেলায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবু অনুপ কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. এম. আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি ও সভাপতি, রঘুনাথপুর বাজার কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শামীম, সাবেক সাধারণ সম্পাদক, খুলনা জেলা যুবদল; বাবু অঘোর চন্দ্র মন্ডল, বাবু তপন মন্ডল, বিএম সাদিকুর রহমান, বাবু অতীশ টিকাদার, বাবু প্রদীপ রায়, বাবু কমলেশ বিশ্বাস, বাবু প্রশেন মন্ডল, বাবু শরণিন্দু, বি.এম. রোমার, জনাব নাহিদ, বাবু মিল্টন বিশ্বাস, নাহিদ ইসলাম, হাকিম, ইলিয়াজ, নূর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।প্রধান অতিথির বক্তব্যে এ. এম. আমিনুর রহমান বলেন, যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলা ও পড়াশোনার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।খেলার আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক-জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের বাকি খেলাগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT