খুলনা, বাংলাদেশ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন (৭৫) গত বুধবার (২৬ আগস্ট-২৬) ভারতের ভেলোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মরহুম আফসার উদ্দীন আহম্মেদ-এর বড় ছেলে।শণিবার (২৯ আগস্ট-২৬) কেশবপুর উপজেলার মহাদেবপুর হাইস্কুল ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা প্রশাসন কতৃক জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্হিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম ও কেশবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা।কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস,এম তৌহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার ভদ্র, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীন সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আমির আলী খা প্রমূখ।গার্ড অব অনার শেষে তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের বাংলাদেশের জাতীয় পতাকা জড়িত কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা সংসদ কতৃপক্ষের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজার নামাজ শেষে মহাদেবপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, বড় কন্যা (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ও ছোট কন্যা (আমেরিকা প্রবাসী), ভাই, বোন, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা রশিদুল হক-এর ছেলে রবিউল হক রয়েল-এর তথ্যমতে মরহুম বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ১৯৭১ সনে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মহান মুক্তিযুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। তিনি খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুজ্জামান টুকুর অধীনে খুলনা এলাকায় স্যান্ডো বাহিনীর প্রধান হিসেবে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি খুলনা, পাইকগাছা এলাকায় মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তাঁর বেসামরিক মুক্তিযোদ্ধা গেজেট নম্বরঃ ২৫৭০, লাল মুক্তিবার্তা নম্বরঃ ০৪০৫০৪০০৩৮, পরিচিতি নম্বরঃ ০১৪১০০০০৭৮।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT