খুলনা, বাংলাদেশ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ঈদগাঁওকে মডেল উপজেলা গড়তে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান ইউএনওর

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাকে আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগের আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।এক বার্তায় প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এবার নিজ জন্মভূমি ঈদগাঁওয়ের উন্নয়নেও সরাসরি ভূমিকা রাখার সুযোগ রয়েছে তাদের।ইউএনও বলেন, ঈদগাঁও উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামো গত উন্নয়নে বিভিন্ন টেকসই প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীরা একক কিংবা যৌথভাবে নিজ নিজ এলাকার স্কুল-কলেজের মানোন্নয়ন, চিকিৎসাকেন্দ্র স্থাপন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের প্রস্তাব উপজেলা প্রশাসনের কাছে দিতে পারবেন।তিনি জানান, উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব, ঈদগাঁওয়ের মাধ্যমে প্রবাসীদের পাঠানো তহবিলের শতভাগ স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রবাসীদের গঠনমূলক পরামর্শ ও অংশীদারিত্বকে উপজেলা প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলেও উল্লেখ করেন তিনি।মংচিংনু মারমা বলেন, প্রবাসীদের উপার্জনের একটি অংশ যদি পরিকল্পিতভাবে নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে বিনিয়োগ করা যায়, তাহলে ঈদগাঁওয়ের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রবাসের উপার্জনকে জন্মভূমির উন্নয়নে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে ঈদগাঁও উপজেলাকে একটি সমৃদ্ধ ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে।প্রবাসীদের যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৩৩৩৭৩২৫৭ উল্লেখ করেছেন। তবে তহবিল পাঠানোর জন্য নির্ধারিত ব্যাংক হিসাব নম্বর পরবর্তীতে জানানো হবে বলে বার্তায় বলা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT