
অনুপম মল্লিক, আড়ংঘাটা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর সাড়াতলা বটতলায় রংপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে শোকসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল। অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলী সুবোধ মণ্ডলের কর্মময় জীবন, মানবিক গুণাবলি, সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ ও সমাজের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।সভায় বক্তব্য দেন এনজিও কর্মকর্তা প্রবোধ সরকার, ব্যাংক কর্মকর্তা পরেশ চন্দ্র মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক শিবপদ জোদ্দার, প্রভাষক তুষার কান্তি মল্লিক, শিক্ষক সমরেশ সরকার, শিক্ষক জয়প্রকাশ রায়, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, রংপুর শহীদ প্রফুল্ল স্মৃতি মঞ্চের আহ্বায়ক অনুপম মল্লিক সঞ্জয় বালা।অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর কালীবাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর সরকার।বক্তারা বলেন, সুবোধ মণ্ডল ছিলেন একজন সজ্জন, ব্যক্তিত্ববান ও সংস্কৃতিমনা মানুষ। তাঁর অকাল মৃত্যু পরিবার, স্বজন, বন্ধুমহল ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম ও জীবনাদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।স্মরণসভায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়।স্মরণসভায় রংপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তাঁর সহপাঠী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
