খুলনা, বাংলাদেশ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি:

খুলনার দাকোপে আত্মহত্যার প্রবণতা, মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় বাজুয়া চড়ার বাঁধে দাকোপ উপজেলা সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।কর্মসূচিতে আহ্বায়ক দেবব্রত সরদার, শিক্ষক ও সদস্য সচিব তুর্যয় সরদার উপস্থিত ছিলেন ।বক্তব্য দেন কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বেনীমাধব বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মো. শামীম হোসেন, শিক্ষক মনোহর চন্দ্র দেশী, প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত রায়, ব্যাংক কর্মকর্তা অরুপ গাইন, অ্যাডভোকেট রুহুল আমিনসহ অনেকে।এছাড়া উপস্থিত ছিলেন মনীষ রায়, অনুপ জোয়ার্দার, দেবাশীষ মন্ডল, আলোকেশ রায়, ডাক্তার সমীত দেব রায়, শিক্ষক কুমারেশ মন্ডল, সুবোধ মন্ডল, তন্ময় রায় ,শেক্সপিয়ার রায় , সমিরন মন্ডল, প্রসেনজিৎ জোয়ার্দার ,টুটুল জোয়ার্দার সত্যজিৎ গাইন, কনিকা পোদ্দার, সঞ্জয় বৈদ্য, চিত্তরঞ্জন দেশীসহ আরও অনেকে।বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সময়মতো সহায়তা ও সচেতনতা তৈরির মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।পরবর্তী কর্মসূচি হিসেবে দাকোপ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক সচেতনতামূলক কর্মসূচি এবং প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ঘোষণা করা হয়।মূল স্লোগান: “মাদক ছাড়ো, মাঠে চলো—খেলাধুলায় জীবন গড়ো।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT