খুলনা, বাংলাদেশ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ 

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

সিলেট ব্রহ্ম মন্দির বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা দাদা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ মামা,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন কুমার ঘোষ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিপক কুমার দাশ,ও সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ পাল ও সহ সকল নেতৃ বৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেছেন সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।বৃহস্পতিবার দুপুরে বাংলাদের পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি এড৷ বিমান কান্তি রায়, নিবনির্বাচিত সভাপতি এড. গৌরাঙ্গপদ দাস,নব নির্বাচিত সাধারন সম্পাদক বিপ্রশ কুমার রায় বাপ্পী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কোষাধ্যক্ষ স্বপন সরকার, সুনামগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক, জেলা কমিটির সম্মানিত সদস্য বিধান কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ন্ন্দী সুচক,জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্ত্তী, দফতর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,জেলা কমিটির সদস্য নান্দনিক বিমান ঘোষ, সহ দফতর সম্পাদক শিবু পোদ্দার ও মাধবী রানী তালুকদার। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেছেন আমাদের মধ্যে বিভাজনের আর কোন সুযোগ নেই। আমাদের ধর্ম হচ্ছে হিংসার উর্ধেব মানবতার কল্যাণে,দেশের কল্যাণে, অসহায় মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করা। মনে রাখতে হবে এইদেশে আমরা সংখ্যায় কম হলে ও আমাদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। সুতরাং আমাদের এই সমাজে আমাদের ধর্মের মানুষজনকে স্ব স্ব এলাকায় কিভাবে পরিচালিত করবেন তা নেতৃবৃন্দকেই ঠিক করতে হবে। আগামীতে নেতৃত্বকে গতিশীল করতে সবার সাথে সমন্বয়ের মাধ্যমে গতিশীলতা বাড়ানোর আহবান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT