খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

ভারুয়াখালীতে ফসলী জমিতে ফের ধানের চারা রোপনের চেষ্টা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফের ফসলী জমিতে ধানের চারা রোপনের চেষ্টা অব্যাহত রেখেছেন।জানা যায়, ইউনিয়নের করিম সিকদার পাড়ায় মৃত আবু শামার পূত্র নুরুল কবিরের ও বিবাদী গংয়ের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চল আসছে। উক্ত জায়গাতে ২৬ আগষ্ট (বুধবার) সন্ধ্যার দিকে আদালতের স্থিতাবস্থার আদেশ অগ্রায্য করে ধানের চারা রোপন করে দখলের চেষ্টা অব্যাহত রেখে ছেন পুকুরের দক্ষিণ পাশ অংশের জায়গাটি। খবর পেয়ে বাদী নুরুল কবিরসহ কজন ঘটনাস্থলে (২৭ আগষ্ট) বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে গেলে উক্ত জায়গাটিতে ধানের চারা রোপন দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দো-তরফা শুনানী না হওয়া কালত্বক নালিশী তফসীলভূক্ত জমিতে দখল বিষয়ে স্থিতাবস্থার আদেশ প্রদান করা সত্ত্বেও বিবাদীগন কৌশলে ২১ আগষ্ট (শুক্রবার) সকালে করিম সিকদার পাড়া এলাকায় পুকুরের উত্তর-পশ্চিম পাশ জমি দখলের উদ্দেশ্যে ধানের চারা রোপনের চেষ্টা করেছিল। কিন্তু পরক্ষণেই বাদী খবর পেলে দ্রুত ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হন। পরবর্তীতে কাগজপত্র দেখে ফসলী জমি থেকে তাদেরকে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে বাদী নুরুল কবির জানান, দ্বিতীয় বারের মত বিবাদীগন কৌশলে আমার ক্রয় করা ফসলী জমি সন্ধ্যাকালীন দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাদীর বড় বোন মিনুন্নাহার উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাদীপক্ষের সাথে সুরাহার চেষ্টা করলেও তারা কালক্ষেপণ করে যাচ্ছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT