খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বটিয়াঘাটায় উপজেলার “খুলনা গেজেট” ২য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

[ccfic]

আবিদুর রহমান আলিফ 

বটিয়াঘাটা উপজেলার “খুলনা গেজেট” পরিবার’র আয়োজনে সকাল ১১ টায় “খুলনা গেজেট” ২ য় বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল খুলনা গেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। খুলনা গেজেট পত্রিকার দক্ষিণ বটিয়াঘাটা প্রতিনিধি তুরান হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা,প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব,সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, থানা প্রতিনিধি সেকেন্ড অফিসার এসআই রবি শংকর, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক মনিরুজ্জামান মনি,সাংবাদিক সোহরব মুন্সী, সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক তরিকুল ইসলাম , সাংবাদিক আকতারুল ইসলাম, সাংবাদিক পরাগ গাইন, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিত মল্লিক, মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুর গফুর,সমাজ সেবক কুমারেশ গাইন, নিপা মন্ডল,অরন্যা লস্কর, সুনিত মন্ডল,অভ্র মন্ডল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ । অনুষ্ঠানে পত্রিকায় সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা মসজিদের সাবেক ইমাম মাওলানা আবু মুসা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে খুলনা গেজেটের সাফল্য কামনা করে ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT