
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং রঘুনাথপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ‘যাচাইকৃত কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট ২০২৬) থুকড়া নূরানী মাদ্রাসায় আয়োজিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আমীর মাওলানা এমরান হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার এবং সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং রঘুনাথপুর ইউনিয়ন শাখার আমীর শেখ বেলাল হোসেন।শিক্ষা শিবিরে সংগঠনের কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও আদর্শিক মূল্যবোধ চর্চা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এ সময় স্থানীয় পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
