খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরে আধুনিক পোশাক শিল্প ও উন্নতমানের ফেব্রিকস সেবায় যুক্ত হলো নতুন মাত্রা। নতুন সাজে ও বর্ধিত পরিসরে হক মার্কেটে যাত্রা শুরু করল দর্জি প্রতিষ্ঠান ‘মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস’ আর এই প্রতিষ্ঠানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজাউল ইসলাম।বুধবার বিকেল ৫টায় পৌর শহরের মধ্যবাজারস্থ হক সুপার মার্কেটে এক মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির জাকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুনামগঞ্জ -৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম নূরুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউল হক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ শেরেনূর আলী, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান সামসুল হক এবং মাওলানা নুর হোসাইন, হাফিজ আতাউর রহমান লস্কর।অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সুনামগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আবু সাইদ ও জেলা তরুন দলের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নূরুল ইসলাম নূুরুল বলেছেন, দীর্ঘকাল থেকে এই জেলায় ব্যবসা বাণিজ্য,সামাজিক অনুষ্ঠানসহ সুনামগঞ্জ পৌর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে এ ধরনের মানসম্মত ও আধুনিক সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান গড়ে ওঠায় স্থানীয় গ্রাহকরা উপকৃত হবেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের পোশাক ও রুচিতে যে পরিবর্তন এসেছে, মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস তা বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রতিষ্ঠানের প্রোপাইটার মো: রেজাউল ইসলাম জানান, আধুনিক কাটিং, নিখুঁত সেলাই এবং দেশি-বিদেশি বিভিন্ন সুটিং-শার্ট্যাংশের সেরা সংগ্রহ নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে তারা অঙ্গীকারবদ্ধ। উদ্বোধনী দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT