খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

[ccfic]

কয়রা (খুলনা) আলামিন ইসলাম 

টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। এতে আবারও বনের নদী-খালে ছুটবে জেলেদের নৌকা। মাছ ও কাঁকড়া আহরণে প্রস্তুতি নিচ্ছেন সুন্দরবননির্ভর জেলে ও বনজীবীরা। সুন্দরবন খোলার দিন যত ঘনিয়ে আসছে, খুলনার কয়রায় ততই বাড়ছে কর্মচাঞ্চল্য।ইতোমধ্যে কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা সংস্কার ও নতুন নৌকা তৈরির কাজে ব্যস্ত। আবার কেউ মাছ ও কাঁকড়া ধরার প্রয়োজনীয় সরঞ্জাম গোছাচ্ছেন। দীর্ঘদিন পর সুন্দরবনে প্রবেশের সুযোগ পাওয়ায় বননির্ভর মানুষের মধ্যে ফিরেছে নতুন কর্মব্যস্ততা ও প্রত্যাশা।বন বিভাগ সূত্রে জানা গেছে, মাছ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন রাখা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটকসহ সব ধরনের প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণ বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে জেলে ও বনজীবীরা নিজেদের নৌকা মেরামত, নতুন নৌকা তৈরি, জাল বোনা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করেছেন।সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সদস্য সচিব সাইফুল ইসলাম বলেন, “সুন্দরবন ঘিরে স্থানীয়ভাবে নৌকা তৈরি ও মেরামতের মতো ছোট শিল্প গড়ে ওঠা উপকূলীয় অর্থনীতির জন্য ইতিবাচক। এতে জেলেরা সহজে প্রয়োজনীয় নৌযান পাচ্ছেন, পাশাপাশি স্থানীয় শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।”রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন হাওলাদার বলেন, সুন্দরবননির্ভর মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান উৎস মাছ ও কাঁকড়া আহরণ। দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার পর বন খুলে দেওয়ায় জেলে ও বনজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সরকারি নিয়ম মেনে মাছ ও কাঁকড়া আহরণ করতে হবে।স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় আয়-রোজগার বন্ধ থাকায় অনেক পরিবারকে আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে। ১ সেপ্টেম্বর সুন্দরবন খুললে তারা আবার নদী-খালে মাছ ও কাঁকড়া আহরণ করে সংসারের খরচ চালাতে পারবেন বলে আশা করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT