
অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি
একটি পরীক্ষায় অকৃতকার্য হয়ে যেন কোনো শিক্ষার্থী জীবনের দৌড় থেকে ছিটকে না পড়ে—এই লক্ষ্য সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী দিনব্যাপী আয়োজন করা হয়েছে। “ফেল নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ”—এমন বার্তা নিয়েই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে আয়োজন করা হয় বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনামূলক সেমিনার।বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় আন্দুলিয়া, শাহপুরের সোনামুখ স্মার্ট একাডেমি হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরামর্শ সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আয়োজক এফ এম কামরুল ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী আয়োজনে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশা থেকে বের করে এনে কীভাবে নতুন করে প্রস্তুতি নিয়ে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছানো যায়, সে বিষয়ে দিনব্যাপী আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, এস. এম. কামরুল ইসলাম (সাবেক পুলিশ কর্মকর্তা), বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. সন্দীপক মল্লিক, অধ্যাপক নূর ইসলাম, অধ্যাপক মামুন কবির, অধ্যাপক তাসিন কাদির, ড. বিশ্বাস, শাহিন আহমেদ, সোনামুখ স্মার্ট একাডেমির প্রিন্সিপাল হুসাইন আহমেদ এবং ইংরেজি বিভাগের শিক্ষক সৌমেন মণ্ডলসহ বিশিষ্ট ব্যক্তিরা।সেমিনারে বক্তারা বলেন, একটি পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর পুরো জীবন নির্ধারণ করে না। ব্যর্থতার কারণ চিহ্নিত করে সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশী
